
রংপুুুর অফিস:
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার রংপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা কালেকটরেট চত্তরে জেলা পুষ্টি সমন্বয় কমিটি সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান এর উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, জাহিদ মালেক ভিডিও কসফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা।
জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মাল্টি সেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ ম্যানেজার, জানো প্রকল্প, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, জানো প্রকল্প, ইএসডিও সহ জানো প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ এর সরকারী কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার উদ্বোধন, শুক্রবার প্রতিটি মসজিদে জুমার বয়ানে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা। শনিবার প্রতিটি জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান। ২৫ এপ্রিল মুক্তিযোদ্ধা এবং বয়োস্ক (ষাটোর্দ্ধ) ব্যাক্তিদের হেলথ চেকআপ।
এছাড়া প্রতিটি কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পুষ্টিকর খাবার বিতরণ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্প সহ গুচ্ছগ্রাম/দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সমাপনি অনুষ্ঠান।
এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত প্রকল্পের মাধ্যমে জেলা ও রংপুর জেলার সকল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে দিবস উদযাপন ও খাদ্য বিতরণে সহায়তাকরণ, ২৮ টি কমিউনিটি ক্লিনিকে (কাউনিয়া-০৮, গংগাচড়া-১৪ ও তারাগঞ্জ-০৬) ৮৪ জন আদর্শ মাকে পুরস্কৃতকরণ এবং জেলা সিভিল সার্জন কার্যালয়, রংপুরে বিলবোর্ড স্থাপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার