
খবর বিজ্ঞপ্তির:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে তাজহাট থানা প্রেসক্লাব।
বৃহস্পতিবার প্রথম প্রহরে রংপুর নগরীর পার্কের মোড়ে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তাজহাট থানা প্রেসক্লাবের সদস্যরা।
এসময় তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক চঞ্চল মাহমুদ, সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, যুগ্ম আহবায়ক হাসান ফেরদৌস রাসেল, আপেল মাহমুদ, হাদিউজ্জামান হাদি, সদস্য আতাউর রহমান, খালিদ আশরাফ মামুন, সাকিব উদ্দিন, নাজমুল হকসহ প্রেসক্লাবের সদস্যরা ও তাজহাট থানার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার