
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
খাদ্যে ভেজাল, ওজন কম দেওয়া, বিএসটিআই’র সনদ না থাকায় মিঠাপুকুরের সাদ বেকারি সহ রংপুর ও কুড়িগ্রামের চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোন প্রতিষ্ঠানের জরিমানা কত
রংপুরের মিঠাপুকুরে সাদ বেকারিকে ৫০ হাজার, কাইয়ুম বেকারিকে ২৫ হাজার, কুড়িগ্রামের কুমিল্লা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে এক লাখ, এমএস ব্রিকস’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপ-পরিচালক এম, এ, হান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ২৫ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ রংপুর-কুড়িগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ওই সময় সিএম লাইসেন্স না থাকায় ১৬টি প্রতিষ্ঠানের বিরূদ্ধে মামলা করা হয়।
বৃহস্পতিবার চারটি মামলা নিস্পত্তি করে রায় দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রায়ে সিএম লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
সূত্র:- ডেইলী বাংলাদেশ।