
নিজস্ব সংবাদদাতা, মিঠাপুকুর:
রংপুরের মিঠাপুকুরে একশ পিচ ইয়াবাসহ চার মামলার আসামী মাদক ব্যবসায়ী আবু তাহের দুলু ওরফে খুটা দুলুকে (৪৬) গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ।
শুক্রবার ময়েনপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর উত্তর ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুরের ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এসময় আবু তাহের দুলু ওরফে খুটা দুলু নামে এক মাদক ব্যবসায়ীকে একশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তার নামে মাদক আইনে আরও চারটি মামলা চলমান রয়েছে।
M24news/এসএ