
নিউজ ডেস্ক:
যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার রংপুর নগরীতে যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তর রংপুর ব্যুরো অফিসের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
করোনা স্বাস্থ্যবিধি মেনে আছরের নামাজ শেষে যুগান্তর রংপুর ব্যুরো অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে দেশের শিল্প-বাণিজ্যে অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি দেশের ভেতর শিল্প প্রতিষ্ঠানে নতুন ধারা সৃষ্টি করেছেন। তিনি সাহসী উদ্যোক্তা ছিলেন। হাতে তৈরি নানামুখি শিল্প প্রতষ্ঠানে এখন লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকার পথ খুঁজে পেয়েছেন। এই সব মানুষের দোয়া তাঁর জন্য বেহেস্তের দারবার খুলে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করে আল্লার দরবারে আর্জি জানান। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে দোয়া পাঠ করেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান, যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক ও রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ উদয় চন্দ্র বর্মন, স্বজন সমাবেশ রংপুর জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক বাদল রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, আমাদের প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক বোরহান কবীর বিপ্লব প্রমুখ।
এম২৪নিউজ/আখতার