রংপুর প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক আলী আশরাফ’র মৃত্যুতে মিঠাপুকুর প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক:

রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক করেছে  মিঠাপুকুর প্রেসক্লাব।

এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল,  দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, কার্যকরী সদস্য প্রদীপ কুমার গোস্বামী, হাশেম মন্ডল, হাফিজুর রহমান মানিক,  মনিরুজ্জামান বিজয়, সনজিত কুমার মহন্ত,  আব্দুল হালিম, মোতাহার হোসেন,  বিপ্লব রহমান মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ সোমবার (১২ জুলাই) রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply