
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর নগরীর ২৭ নং ওয়ার্ডের খামার পাড়া তাবলীগ মসজিদ সংলগ্ন বসবাসকারী বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ গ্রামের মৃত মোঃ মোমিন উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিনের (৮০) শরীরে করোনা সনাক্ত হয়েছে।
জানা যায়, তিনি ১ এপ্রিল তারিখে তাবলিগ জামাত থেকে বাসায় ফেরেন। তাবলিগ জামাত থেকে আসার পর তিনি শারিরীক ভাবে অসুস্থ বোধ করেন। (প্রসঙ্গত, তিনি তাবলিগ জামাত থেকে এসে তার জামাই বাসা খামারে অবস্থান করতেছিল) তার নমুনা পরীক্ষা শেষে (১৫ এপ্রিল) তার করোনা পজিটিভ আসে।
তিনি খামার পাড়ার বাসায় অবস্থান কালে তার সঙ্গদেয়া মোঃ মোকলেছ, মরজিনা বেগম, মোঃ রাকিব, রবিউল, রাফি ও ছিন্তি নামের ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ার সুলতানা মলি, কতোয়ালী মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এদের উপস্থিতিতে বসবাস করা বাড়ি লকডাউন করা হয়।
এ ব্যাপারে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, মোসলেম উদ্দিন তাবলিগ জামাতে গিয়েছিল। রংপুরে এসে তার জামাইয়ের বাসা খামারে থাকে, এমতাবস্থায় সে অসুস্থ হয়ে করোনা ভাইরাসের পজিটিভ হওয়ায় তার খামারের পরিবারের সকলকে পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং তাদের বাড়িটি লকডাউন করা হয়।
এম২৪নিউজ/আখতার