রংপুরে খাটের ভেতর তেল লুকিয়ে রাখা সেই ডিলার গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরে নিজ বাসায় বক্স খাটের ভেতর টিসিবির ১২৩৮ লিটার তেল লুকিয়ে রাখা সেই ডিলারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার আজমল উদ্দিন টিসিবির সাবেক ডিলার। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাতমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ জানান, আজমল উদ্দিন টিসিবির ডিলার থাকার সময় মালামাল তুলে কালোবাজারে বিক্রি করতেন। এ ঘটনায় মামলা হলে তিনি আত্নগোপনে চলে যান। বুধবার রাতে তার বাসার বক্স খাটের ভেতর থেকে বসুন্ধরা ব্র্যান্ডের ১২৩৮ লিটার তেল উদ্ধার করা হয়।

ওসি ফিরোজ আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর সাতমাথা থেকে আজমল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে সারদিনের রিমান্ড আবেদন করা হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।