রংপুরে অপহৃত প্রতিবন্ধী উদ্ধারসহ ৪ অপহরণকারী গ্রেফতার

রংপুর অফিস:

রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর জওয়ানরা। এ সময় র‌্যাব অপহৃত ভিকটিম উদ্ধার করেছে।

র‌্যাব-১৩, রংপুর এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ গতকাল শুক্রবার সংবাদিকদের নিকট প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গত গত বুধবার গোপন তথ্যের ভিত্তিতে ৪ জন অপহরণকারীকে গ্রেফতারসহ ১ জন অপহৃত ভিকটিম’কে উদ্ধার করে।

প্রেরিত বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, ভিকটিম ফরহাদ মিয়া (৩৫), -নেত্রকোনা জেলার একজন দৃষ্টি প্রতিবন্ধী কনট্রাক্টর। ভিকটিম এবং মাহবুব নেত্রকোনা জেলার একই এলাকার হওয়ায় তারা একই সাথে থাকতো এবং বিভিন্ন কাজকর্ম করত। গত ৩ রা এপ্রিল ভিকটিম মাহাবুবের সাথে ৫০ হাজার টাকাসহ সুনামগঞ্জের দিরাই থেকে পঞ্চগড়ে ধান কাটার মেশিন ভাড়া নেয়ার জন্য রওনা দেয়। কাজ শেষে গত ৪ ঠা এপ্রিল পঞ্চগড় থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যা ৬ টা নাগাদ রংপুর মর্ডাণ মোড় বাস টার্মিনালে পৌঁছে।

এ সময় ভিকটিম ও মাহাবুবসহ দু’জনে এক সাথে ইফতার করে। তারাবীর নামাজ পর ভিকটিমের মোবাইল থেকে ভিকটিমের বাবার মোবাইলে ফোন করে অপহরণকারীরা ৬ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে ভিকটিমকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে তারা। পরবর্তীতে ভিকটিমের ভাই নিরুপায় হয়ে র‌্যাব-১৩ রংপুরের সাথে মোবাইলে যোগাযোগ করেন।

ঘটনাটি র‌্যাব-১৩ অবহিত হওয়ার সাথে সাথে অপহৃত ভিকটিম’কে উদ্ধার এবং অপহরণকারীদের’কে গ্রেফতার করার জন্য র‌্যাব ছায়া তদন্ত শুরু করেন।

এরই ধারাবাহিকতায় গত ৬ ই এপ্রিল সকালে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকার মর্ডাণ মোড় থেকে অপহৃত ভিকটিম’কে উদ্ধারসহ ৪ অপহরনকারী মাহাবুব (২৪), পিতা-মৃতঃ আব্দুল গফুর, জেলা-নেত্রকোনা, রুবেল (২০), পিতা- মনজুত আলী, মোনায়েম (১৮), পিতা- শাহিন মিয়া এবং মুন্না (১৮), পিতা- মজতুল মিয়া সকলের জেলা-রংপুরকে গ্রেফতার করে।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, মাহবুব আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিল। ভিকটিম দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সে সুযোগ নেয়ার চেষ্টা করেছিল। তার এই অপকর্ম বাস্তবায়নের জন্য অন্য ৩ জনকে আগেই খবর দিয়ে রেখেছিল। গ্রেফতারকৃত অপহরণকারীরা এই অপহরণের সাথে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমের সাথে কথা বলে জানাগেছে, পূর্ব পরিকল্পনা করে অপহরণকারীরা পরস্পর যোগ সাজসে চাঁদা দাবী, চাঁদা গ্রহণ করার জন্য মারপিট ও ভয়-ভীতি দেখিয়ে চেতনা নাশক দ্রব্য সেবন করিয়ে ভিকটিমকে আটকে রাখে। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগরীর তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply