রংপুরে বে-রশিক পুলিশের হাতে ধরা পড়ে ১৩ যুবক কারাগারে

রংপুর অফিস:

রংপুরের পীরগাছায় একটু জুয়া খেলতে গিয়ে বে- রশিক পুলিশের হাতে ধরা পড়ে ১৩ যুবক এখন কারাবাস করছে। রংপুর আমলী আদালতের পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেণ।

তিনি জানান, ১৩ আসামিকে পীরগাছা আমলি আদালতে উপস্থিত করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, পীরগাছায় মোতাহার হোসেন চৌধুরী জুট মিল এলাকায় জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পীরগাছা আমলী আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাদের জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, রুবেল মিয়া, কমল চন্দ্র, মমিনুল হক, প্রদীপ কুমার বর্মন, হযরত আলী, শাহাজাহান মিয়া, বিপুল মিয়া, আব্দুল মজিদ, আবু তাহের, আশরাফুল ইসলাম, এমদাদুল হক, বিপ্লব রায় ও মোঃ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পীরগাছার মোতাহার হোসেন চৌধুরী জুট মিলের সামনে অভিযান চালানো হয়। এ সময় তারা আসর জমিয়ে সেখানে জুয়া খেলছিল। এসময় তাদের গ্রেপ্তার করা হয়।

জুয়া খেলার অপরাধে পুলিশের হাতে আটক, রুবেল মিয়া, কমল চন্দ্র, মমিনুল হক, প্রদীপ কুমার বর্মন বলেন, আমরা প্রকৃত জুয়াড়ী নই। একটু শখ করে খেল ছিলাম তাই বে-রশিক পুলিশের হাতে ধরা পড়েছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply