
রংপুর অফিস:
রংপুরের অসহায়-দুস্থ প্রতিবন্ধিদের পাশে দাঁড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধিরা। শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে দৃষ্টি প্রতিবন্ধিদের সংগঠন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি বাংলাদেশ (ডিআইএসবিডি) রংপুর বিভাগীয় শাখার আয়োজনে অসহায়-দুস্থ প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ ও অসুস্থ প্রতিবন্ধিদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি বাংলাদেশ (ডিআইএসবিডি) রংপুর বিভাগীয় শাখার কো-কনভেনর মুরাদ চৌধুরীর সভাপতিত্বে ও মেইন-কনভেনর শিববাবু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি বাংলাদেশ এর প্রেসিডেন্ট শাহ্ মোঃ ফেরদৌস আলম তমাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ও চিকিৎসক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ বেতার রংপুরের সংগীত প্রযোজক মোঃ আহসান হাবিব হারামাইন। এ সময় ৫০ জন অসহায়-দুস্থ প্রতিবন্ধির মাঝে কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এম২৪নিউজ/আখতার