উত্তরাঞ্চলের ১১ জেলায় গ্যাস সংযোগ জুনে

নিউজ ডেস্ক:

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেছেন, রংপুর-নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের ১১ জেলায় আগামী বছরের জুন মাসে গ্যাস সংযোগ দেওয়া হবে।

শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সংযোগ লাইন ও সিজিএস নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর’ সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া সিজিএস-বিটিএস ও রিভার ক্রসিং পাইপলাইন স্থাপনের কাজ চলমান।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নাজমুল আহসান।

এ সময় পেট্রোবাংলা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply