রংপুরে আমার মুক্তিযুদ্ধ গণতন্ত্র সংগ্রাম বইয়ের পাঠ উন্মোচন

রংপুর অফিস:

রংপুরে পাবলিক লাইব্রেরী মাঠে একুশে পদক প্রাপ্ত আলোক চিত্রী ও লেখক পাভেল রহমান এর ৪র্থ বই আমার মুক্তিযুদ্ধ গণতন্ত্র সংগ্রাম এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার টাউন হল চত্বরের বধ্য ভূমি পাদদেশে অমর একুশে গ্রন্থ’ মেলায় অংশ গ্রহণকারী রংপুরের প্রকাশনা সংস্থা আয়ডিয়া প্রকাশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তি’ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মোঃহাসিবুর রশীদ।

আরওঅতিথি হিসেবে উপস্তি’ত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগএর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা লুৎফাডালিয়া, লেখক ও গবেষক মো. আবু বকর সিদ্দীক, কবি, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

বইটি আলোচনা করেন ডন (কলাঅনুষদ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ, কবি, গবেষক ও উত্তর বাংলা ডট কম এর সম্পাদক ড. শাশ্বত ভট্টাচার্য।সভাপতিত্ব করেন লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল। সার্বিক ব্যবস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালন করেন বইটির প্রকাশকও কবি সাকিল মাসুদ।

এছাড়াও অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ট কবি, লেখক, অধ্যাপক ও সাংস্কৃতি কর্মী গণ উপস্তিত ছিলেন। বইটি সম্মিলিত লেখক সমাজ আয়োজিত রংপুর বই মেলায় ২০০টাকা অফার মূল্যে পাওয়াযাচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply