শপথ নিলেন মিঠাপুকুরের ১৭ ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:

গত ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে অনুষ্ঠিত মিঠাপুকুর উপজেলার ১৭ ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ ) বিকাল ৪টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আসিফ আহসান।

শপথ গ্রহণ করেন, উপজেলার ১নং খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান, ২নং রাণীপুকুর ইউনিয়নে আবু ফরহাদ পটু, ৩নং পায়রাবন্দ ইউনিয়নে মাহবুবার রহমান মাহবুব, ৪নং ভাংনী ইউনিয়নে আব্দুল্যাহ আল মামুন, ৫নং বালারহাট ইউনিয়নে মাওলানা আবুল হাসনাত রতন, ৬ নং কাফ্রিখাল ইউনিয়নে জয়নাল আবেদীন মাস্টার, ৭নং লতিবপুর ইউনিয়নে ইদ্রিস আলী, ৮নং চেংমারী ইউনিয়নে রেজাউল কবির টুটুল, ৯নং ময়েনপুর ইউনিয়নে মোকছেদুল আলম সরকার মুকুল, ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে শাহজাহান মিয়া, ১১নং বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন, ১২নং মিলনপুর ইউনিয়নে আতিয়ার রহমান, ১৩নং শাল্টি গোপালপুর ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার, ১৪নং দুর্গাপুর ইউনিয়নে সাইদুর রহমান তালুকদার, ১৫নং বড় হয়রতপুর ইউনিয়নে আব্দুল মতিন, ১৬নং ইউনিয়নে মাওলানা শফিকুল ইসলাম এবং ১৭নং ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম।

এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক আসিফ আহসান।

নব-নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, সপ্তম ধাপে অনুষ্ঠিত মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) ৩, আওয়ামী লীগ (বিদ্রোহী) ৫, বিএনপি ২ ও জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে উপজেলার ১৭টি ইউনিয়নের ২২১টি পদে মোট ১ হাজার ১৯২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩১ জন, সাধারণ সদস্য পদে ৭৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply