রংপুরে ইয়াবা সুন্দরী কাঞ্চনবালাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সুন্দরী কাঞ্চনবালাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অফিসার্স ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, সোমবার সন্ধায় সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কাটাবাড়ি মিলবাজার এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালানো হয়। এসময় মিলবাজার বড়ভিটা  এলাকা থেকে কাঞ্চনবালা (ইয়াবা সুন্দরী), লাইজু বেগম ও মুসা মিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার।