রংপুরে এক স্বাস্থ্যকর্মী করনা আক্রান্ত, হাসপাতালসহ ১১ বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে এবার একজন নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি নগরীর শালবন মিস্ত্রীপাড়ায়। তিনি রংপুর সদর হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কেন্দ্রে কর্মরত ছিলেন। এ ঘটনায় নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকার ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুর নগরীতে এক নারীসহ বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রামে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে একদিনে ৯৪টি নমুনা পরীক্ষা করে এসব আক্রান্ত শনাক্ত হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে নগরীতে দুজনের করোনা সনাক্ত হল। আক্রান্ত মহিলা একজন স্বাস্থ্য কর্মী। তিনি রংপুর সদর হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কেন্দ্রে কর্মরত ছিলেন।

তার দেহে করোনা সনাক্ত হওয়ায় মা ও শিশু হাসপাতাল ও নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকার ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় রংপুরের পিসিআর ল্যাবে ৯৪ টি টি নমুনা পরীক্ষা করে রংপুর নগরীর শালবন মিস্ত্রীপাড়াতে ১জন, কুড়িগ্রামের রৌমারিতে ১জন, গাইবান্ধার সাদুল্যাপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর শালবনে আক্রান্ত ভদ্রমহিলার বাড়ি লকডাউনের করা হয়েছে। তিনি গত কয়েকদিনে কোথায় গিয়েছিলেন, কার কার সাথে মিশেছেন তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে ।

এ নিয়ে রংপুর জেলায় মোট করোনা আক্রান্ত বেড়ে ১০ জনে দাঁড়াল।

এম২৪নিউজ/আখতার।