রংপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মিঠাপুকুরের ৩ জনসহ ৯ ভুয়া পরীক্ষার্থী আটক

নিউজ ডেস্ক:

রংপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় মিঠাপুকুরের ৩ জনসহ ৯ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রংপুর জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুরের রতন লালের ছেলে পিন্টু লাল (২৬), রংপুর কাউনিয়ার ইদ্রিস আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), রংপুর সদরের মোস্তাকিমের ছেলে জাকারিয়া রিপন (২৮), মিঠাপুকুরের শাহ আলমের ছেলে মাহফুজার রহমান (১৯), পীরগঞ্জের জয়নাল আবেদীনের ছেলে জাবের আলী (২৫), মিঠাপুকুরের মেহেদী হাসানের ছেলে ফুয়াদ হাসান (২২), ঠাকুরগাঁওয়ের তরুণী সরকারের ছেলে পরিমল সরকার (২৮), মিঠাপুকুরের গোলাম মোস্তফার ছেলে জিসান শেখ (১৯) ও পীরগঞ্জের খাজা নাজিমুদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রংপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের ‘শারীরিক সহনশীলতা পরীক্ষা’য় কৃতকার্যদের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরু হলে পরীক্ষকরা ৭টি কক্ষ থেকে মোট ৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে। পরে জেলা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। আটককৃতদের রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply