
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর জেলায় গত ২৪ ঘন্টায় আরো দু্নই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় করোনায় আক্রান্ত ওই দুই ব্যক্তির বাড়িসহ একটি ক্লিনিক লকডাউন করেছে জেলা প্রশাসন।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, রংপুর সদরের গণেশপুর এলাকার বাসিন্দা এক ক্লিনিক ব্যবসায়ী ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুষ্ঠ ও যক্ষা রোগীদের সেবায় কর্মরত টিবি ল্যাপ্রোসি কন্ট্রোল এসিসটেন্ট (টিএলসিএ)। তার বাড়ি দিনাজপুর জেলায়। তিনি রংপুর কটকিপাড়া আইডিয়ালমোড়ে ভাড়া বাসায় থাকেন।
এ ঘটনায় ওই দুই ব্যক্তির বাড়িসহ আরকে রোডের টেক্সটাইল মোড়ের নিউ মুক্তি ক্লিনিক লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই এসিসটেন্ট রয়েছেন। অপর আক্রান্তদের মধ্যে রংপুর (সদর) গনেশপুরের একজন, ঠাকুরগাঁও জেলার সদর ও হরিপুর উপজেলায় একজন করে, দিনাজপুর জেলার সদর ও কাহারোল উপজেলায় একজন করে, নীলফামারীর সদরে একজন এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজন। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।
এম২৪নিউজ/আখতার।