
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এসব নমুনা থেকে নতুন আরো ৮ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে রংপুর সদর (গণেশপুর) ও মিঠাপুকুরে উপজেলায় ১ জন করে, ঠাকুরগাঁও জেলার সদর ও হরিপুর উপজেলায় একজন করে, দিনাজপুর জেলার সদর ও কাহারোল উপজেলায় একজন করে, নীলফামারী সদরে একজন এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজন।
এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে রংপুরে ২, ঠাকুরগাঁওয়ে ২, দিনাজপুর ২, নীলফামারীতে ১ ও পঞ্চগড়ে ১ জন।
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৬১ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৪ জন, দিনাজপুরে ১৩ জন, নীলফামারীতে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ৮ জন, রংপুরে ৯ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ৩ জন এবং পঞ্চগড়ে ২ জন রয়েছেন।
এম২৪নিউজ/আখতার।