
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর সাছুল হুদা (৬৯) বছর বয়সী এক ব্যক্তি বৃহস্পতিবার বিকালের দিকে রংপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে হাসপাতালের আবাসিক অফিসার ডা.মাহামুদুর রহমান রিফাদ জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, এই ব্যক্তির বাড়ি রংপুর নগরীর গোমস্তা পাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও হাইপারটেনশনে ভুগছিলেন। গত ১৮ মে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাইপারটেনশনের কারণে মাথায় রক্ত জমাটবাধার ফলে তার মৃত্যু হয়েছে।
সমস্ত প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়। কোভিড-১৯ ছাড়াও এই ব্যক্তি অন্য বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জেলার সিভিল সার্জন হিরম্ব কুমার রায় সাংবাদিকদের জানিয়েছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।