
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে করোনা জয় করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুুস্থ হয়ে চিকিৎসক, নার্সসহ আরও পাঁচজন বাড়ি ফিরেছেন।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সুস্থ পাঁচজনকে ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় তাদেরকে ফুল ও চিঠি দিয়ে অভিনন্দন জানানো হয়।
সুস্থ ব্যাক্তিরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আহাদ বকস (৪১) ও ডা. রোকন উদ্দিন (৩০), নার্স তারজিনা (৩০), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (সেকমো) সালমান রাশেদ খাঁন (৩০) এবং গাইবান্ধা জেলার গৃহিণী লাবনী বেগম (৩৪)।
এ নিয়ে মোট ১৪জন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
এম২৪নিউজ/আখতার।