
নিউজ ডেস্ক:
রংপুরে ঘাঘট নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রংপুরের উচাটারী গ্রাম এলাকায় ঘাঘট নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ওসি রাজীব বসুনিয়া জানান, স্থানীয়রা ঘাঘট নদীতে ভাসমান লাশটি দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ অজ্ঞাত ঐ বৃদ্ধার লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ঐ নারীর মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার