রংপুরে ছাগল চুরির অভিযোগে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ

অনলাইন ডেস্ক:

রংপুর নগরীর মুছিরমোড় বটতলা এলাকায় ছাগল চুরির অভিযোগে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন। এর আগে, শনিবার রাত ৩টার নগরীর হাজিরহাট থানাধীন একটি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- রানা মিয়া, হাফিজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু মিয়া।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন জানান, নগরীর হাজিরহাট থানাধীন এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক।

পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামী বেঁধে রেখে রানা হাফিজুলের নেতৃত্বে গণধর্ষণ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করেন।

পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও হাফিজুলসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় মেট্রোপলিটন হাজিরহাট থানায় মামলা করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply