
রংপুর অফিস:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দসহ চার দফা দাবিতে ডিসির মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি আজ মঙ্গলবার পেশ করে। স্মারকলিপি প্রদানের আগে রংপুর প্রেসক্লাবের মানবন্ধন সমাবেশ করা হয়েছে।
সমাবেশে সংগঠনের সহ-সভাপতি প্রহলাদ রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা শাখার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন সুজন, বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক বিপুল রায় প্রমুখ।
বক্তারা বলেন সরকার প্রতি বছরই শিক্ষা ও গবেষনা খাতে বাজেট না বাড়িয়ে বরং বেসরকারী খাতকে উৎসাহিত করছে। ফলে টাকা যার শিক্ষা তার এই নীতিরই প্রতিফলন ঘটছে এমনকি সকল প্রতিষ্ঠানে বেতন ফি বছর বছর বৃদ্ধির কারনে গরীব পরিবারের সন্তানেরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পাচ্ছে না। শিক্ষাকে পন্য বানানো হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন করোনাকালীন সময়ে একদিকে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানে সকল স্তরের বেতন-ফি নেওয়া হচ্ছে। তারা এই বেতন-ফি নেয়ার তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও বক্তারা নিম্ন লিখিত চার দফা দাবি নিয়ে বক্তব্য প্রদান করেন।
তাদের চার দফা দাবি হলো শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ,সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য বাজেট বরাদ্দ ,করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের করোনাকালের বেতন ফি মওকুফ, অনলাইন ক্লাস পরীক্ষার জন্য বিনামূল্যে ডিভাইস ও ইন্টারনেট সেবার জন্য বাজেট বরাদ্দ।
এম২৪নিউজ/আখতার