
রংপুর অফিস:
রংপুর নগরীতে জুয়া খেলার অপরাধে ৫ জনকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধায় রংপুর নগরের শাপলা চত্ত্বর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই জরিমানা হয়।
রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র্যাব-১৩ এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় ৫ জন জুয়াড়িকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জুয়া প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এম২৪নিউজ/আখতার