রংপুরে জেএমবি’র দুই সদস্য আটক

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ এলাকা থেকে বৃহস্পতিবার জেএমবি দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এ সময় উদ্ধার করা হয়েছে প্লাস্টিকের প্ল্যাকার্ড, কাগজের তৈরি ক্যাপ, সোলার ককশিট এবং বাঁশের লাঠি। 

গ্রেফতাররা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে জেএমবি সদস্য কাওছার নাহিদ ও রংপুর নগরীর বিনোদপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে রুবেল মিয়া।

শক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসন স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক দুই জেএমবির সদস্যসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।