রংপুরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শত শত হেক্টর জমির আধা-পাকা বোরো ধান

রংপুর অফিস:

গত তিনদিনের বৃষ্টিতে রংপুরের ছয় উপজেলার ১৫টি ইউনিয়নে জলমগ্ন হয়ে পড়েছে শত শত হেক্টর জমির আধা-পাকা বোরো ধান। এসব এলাকার জলমগ্ন থাকা পাকা ধানগুলোর অর্ধেকটা এখন চিটা হয়ে গেছে।

বিপাকে পড়ে বাধ্য হয়েই সেই আধা-পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা। অনেক স্থানে এলাকার প্রভাব শালীরা মোটা আইল নির্মাান করে পানি নিস্কাশন বন্ধকরে রাখার অভিযোগ উঠেছে। রংপুরের কৃষি বিভাগ বলেছে বৃস্টির পানি নেমে যাওয়ার সাথে-সাথে কৃষকেরা ধান কাটতে শুরু করেছে।

রংপুর কৃষি বিভাগের উপপরিচালক মোঃ ওবাইদুর রহমান মন্ডল নিশ্চিত করেছেন, জেলার ছয়টি উপজেলায় প্রায় ২০ হেক্টর জমির বোরোধান জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে। তবে কিছু এলাকায় পানি নেমে যাচ্ছে।

জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের কৃষক বোরাকুল ইসলাম,হরিবলা,বিনোদ চন্দ্র সহ আরো অনেকেই জানান,গত কয়েক দিনের বৃষ্টিতে আমার আাড়াই একর আধা-পাকা ধান তলিয়ে গেছে। অতিরিক্ত দামে শ্রমিক নিয়ে ধান কাটছেন তারা।

পীরগাছার অন্নদনাগড় ইউনিয়নের সাতদারগা গ্রামের কৃষক আঃ সালাম জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে তলিয়ে যাওয়া ধানগুলোর অর্ধেকটা চিটা হয়ে গেছে। এখন দুই মণের মধ্যে এক মণ পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। শুধুমাত্রা খড়ের জন্য ধানগুলো কাটা হচ্ছে।

পীরগাছার উপজেলার অন্নদনাগড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোঃ মো আমিনুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে আমার পাঁচগাছী ইউনিয়নের অধিকাংশ কাচা-পাকা ধান তলিয়ে গেছে। কৃষকরা ধান উদ্ধারে বাধ্য হয়ে কাচা-পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। একই কথা বলেছেন,জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

রংপুর আবহাওয়া পর্যাবেক্ষণাগার কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আশনির প্রভাবে সারা দেশের ন্যায় রংপুরেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। গত ৭দিনে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২/৩ দিন বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply