রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত, আহত ৫

রংপুর অফিস:

রংপুর নগরীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে  তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার  তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটোরিকশাতে করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পার ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল সালাম জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই  দুজন   ও হাসপাতালেনেওয়া পথ রাজা মিয়া(৫৫)মারা গেছেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককেসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply