
রংপুর অফিস:
রংপুর নগরীতে ট্রেনের ধাক্কায় ওয়াসিম (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে। নগরীর পাটবাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতক্ষ্যদর্শিরা।
নিহত ওয়াসিম পাটবাড়ি রেলগেট সংলগ্ন বস্তি এ লাকার হাসু মিয়ার পুত্র বলে জানাগেছে।
রংপুর রেলস্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) দেওয়ান মো. নিজাম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে জিআরপি পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
রংপুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু জানান, ওয়াসিম পেশায় ট্রলি চালক। শুক্রবার সকালে তার ট্রলি ধোয়ার জন্য বাড়ির পাশে রেলগেটে পানির পাইপ টানার কাজ করছিলেন। হঠাৎ পানির পাইপটি রেল লাইনের উপর পড়ে যায়।
এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই সে মারা যায়। এই গেটে কোনো গেট ম্যান নেই বলেও জানান কাউন্সিলর।
এম২৪নিউজ/আখতার