রংপুরে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

রংপুর অফিস:

রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে ডাস্টবিনে গতকাল বুধবার দুপুরে দুই দিনের নবজাতক শিশু উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২ দিনের নবজাতক বলে জানিয়েছে পুলিশ। তবে অবুঝ মেয়ে নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়,সাজু নামে এক ব্যক্তি ডাস্টবিনের ময়লা ফেলতে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো কিছু দেখতে পায় সে ভালো করে দেখে একটি নবজাতক বাচ্চার শুয়ে আছে সে আশেপাশের লোকজন ও পুলিশকে খবর দেয়।

রংপুর আরপিএমপি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেঝ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশু টির ঠোঁট কাটা। এ শিশুর পিতা মাতার বিষয়ে সন্ধান নেয়া হচ্ছে। বিকেল ৫ টায় এখবর লেখ পর্যন্ত শিশু টির কোন ঠিকানা পুলিশ পায়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply