রংপুরে নকল বিড়ি-ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৬

নিউজ ডেস্ক:

নকল বিড়ি, ইয়াবা ও ফেন্সিডিলসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে হারাগাছের কিশামত কার্তিক এলাকা থেকে ২০ হাজার শলাকা নকল আজিজ বিড়িসহ শিউলী বেগম, বাবুল ইসলাম, আরু পাগলা ও ঝন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

পরে একই এলাকা থেকে ইয়াবাসহ তানজুল ইসলাম গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা হয়েছে। পাশাপাশি কোতোয়ালি থানার পুলিশ নগরীর পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে থেকে ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়। 

এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোতোয়ালি থানা দুইজন, তাজহাট থানা তিনজন, হারাগাছ থানা চারজন এবং গোয়েন্দা শাখা দুইজনসহ ১১ জন আসাসিকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।