
পরীক্ষায় ফেল করায় রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানের চেম্বার সহ দুটি কক্ষে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর।।
রংপুর অফিস:
পরীক্ষায় ফেল করায় রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানের চেম্বার সহ দুটি কক্ষে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে। এসময় করোনা পরীক্ষার জন্য ব্যাবহৃত পিসিআর ল্যাবে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্র লীগের নেতা কর্মীরা। আজ বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের সাপ্লিমেন্টারী পরীক্ষার আজ ফলাফল ঘোষনা করা হয়েছে। বেশ কয়েকজন পরীক্ষার্থী ফেল করেছে। ফেল করা শিক্ষার্থীরা সকলেই ছাত্র লীগের নেতা কর্মী। ফল ঘোষনার ঘটনাটি জানাজানি হওয়ায় ছাত্র লীগের নেতা কর্মীরা মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোস্তাকিনুর রহমানের চেম্বারে প্রবেশ করে চেয়ার টেবিল সহ আসবাব পত্র ভাংচুর করে এরপর তার অফিস সহকারীর কক্ষ সহ বাইরে থাকা কয়েকটি চেয়ার ভাংচুর করে। সেই সাথে করোনা পরীক্ষা করার পিসিআর মেশিনের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। এরপর ছাত্র লীগের নেতা কর্মীরা রংপুর মেডিমেডিকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা, নুরন্নবীর সাথে দেখা করতে তার কার্যালয়ে যান। সেখানে তারা অভিযোগ করে মাইক্রেবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা, তাসকিনুর রহমান আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপি সমর্থক হিসাবে দাবী করেন।ছাত্রলীগ নেতাদের দাবী তিনি ইচ্ছাকৃত ভাবে বেছে বেছে ছাত্রলীগের নেতা কর্মীদের ফেল করিয়ে দিয়েছে। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ ছাত্র লীগের সভাপতি সম্পাদকসহ কোন নেতাকর্মী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

অপরদিকে রংপুর মেডিকেল কলেজেরঅধ্যাক্ষ অধ্যাপক ড, নুরন্নবী লাইজু বলেন শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান। তবে কোন ভাংচুর হয়নি বলে দাবি করেন তিনি।
এম২৪নিউজ/আখতার