রংপুরে প্রায় ৩০ লাখ নকল বিড়ি আটক

রংপুরে কাস্টমসের পৃথক অভিযানে ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ও চালানবিহীন বিপুল পরিমাণ শলাকা বিড়ি আটক করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে হারাগাছ এলাকায় অভিযানান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী জানান, চলমান পরিস্থিতিতে রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।