
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন ও জেলার ৩৭ জন, লালমনিহাট জেলার ১১ জন, কুড়িগ্রাম জেলার ৮ জন, গাইবান্ধা জেলার ৫ জন এবং দিনাজপুর জেলার ১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে, পুলিশ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুনবী লাইজু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রংপুরে ৩৭ জনের মধ্যে খাসবাগ-০১ জন, উ: বাবুঁখা -০১ জন, নিউশালবন-০৪ জন, কামাল কাছনা-০১ জন, কেরানিপাড়া -০২ জন, মুন্সিপাড়া -০১ জন, লালকুঠি-০১ জন, পীরজাবাদ-০৩ জন, সেন্ট্রাল রোড-০১ জন, রমেক নার্স-০২ জন, হাজীপাড়া-০২ জন, বাহার কাছনা-০১ জন, উত্তম বেতারপাড়া-০১ জন, মেডি: পূর্বগেট-০১ জন, কোবারু-০১ জন, কামাকড়পাড়া-০১ জন, খলিফাপাড়া-০১ জন, রংপুর জেলা পুলিশ (গংগাচড়া) -০১ জন, রংপুর মেট্রো পুলিশ-০২ জন, রংপুর কোতয়ালী -০১ জন, রংপুর গংগাচরা -০৫ জন, রংপুর বদরগঞ্জ-০১ জন, রংপুর পীরগঞ্জ -০১ জন, রংপুর পীরগাছা -০১ জন, জনদিতমারী-০২ জন।
এছাড়াও লালমনিরহাট জেলায় ১১ জন। ১০০বেড ৬ জন, আদিতমারী ১ জন, কালীগঞ্জ ৩ জন ও হাতীবান্ধা ১ জন।
কুড়িগ্রাম জেলায় ৮ জন, চিলমারীতে ৪ জন, সদরে ৩ জন ও ভূরুঙ্গামারীতে ১ জন। গাইবান্ধা জেলায় ৫ জন। সুন্দরগঞ্জ ১ জন, সাদুল্ল্যাপুর ২ জন, ফুলছড়ি ২ জন। দিনাজপুর- ১ জন
বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫২ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৪৬ জন। মারা গেছেন ২১ জন।
এম২৪নিউজ/আখতার।