
নিউজ ডেস্ক:
ফেসবুকে ছবি দেখে হারিয়ে যাওয়া চার বছরের ছেলে সাগরকে ফিরে পেলেন বাবা মা। নিখোঁজের এক ঘণ্টা পর রংপুর মেট্রোপলিটন পুলিশের ধাপ ফারির ইনচার্জ মজনু মিয়া শিশুটিকে তার মা বাবার হাতে তুলে দেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে মা আবেগে আপ্লুতু হয়ে পড়েন বাবা-মা।
শনিবার দুপুরে নগরীর ধাপ এলাকার একটি হোটেলের সামনে চার বছরের ওই শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় দোকানদাররা তার নাম-ঠিকানা জিজ্ঞেস করেন। এ সময় শিশুটি তার নাম মুয়াদ বাবা মুরাদ চৌধুরী, মায়ের নাম এমিলি বলে জানান। পরে জরুরি সেবা ৯৯৯ লাইনে ফোন দিয়ে ঘটনাটি জানালে ধাপ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ধাপ ফাঁড়িতে নিয়ে আসে।
এর পর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মজনু মিয়া শিশুটির সন্ধান চেয়ে মিসির আলী মিসির নামে তার ফেবুকে বিকেলে শিশুটির ছবিসহ পোস্ট করেন। ছবিটি পোস্ট দেয়ার ১ ঘণ্টার মধ্যে ফেসবুক ব্যবহারকারী সামসুল ইসলাম নামে একজন শিশুটির পরিবারের মোবাইল নম্বর দিয়ে সহযোগিতা করেন। পরে খবর পেয়ে শিশুটি নিতে ছুটে আসেন তার বাবা মা। এ সময় ছেলেকে ফিরে পেয়ে তার আবেগে আপ্লতু হয়ে পড়েন তারা।
শিশু মুয়াদ এর মা এমিলি জানান, তাদের বাড়ি নগরীর ইসলামবাগ এলাকায়। শনিবার সকালের কোনো এক সময় তার ছেলে বাড়ির বাইরে বের হয়ে নিখোঁজ হয়। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুলিশের ফোন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ লাইনের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে আমাদের হেফাজতে নেয়ার পর তার বাবা-মাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্ট করি। এক ঘণ্টার ব্যবধানে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরে ভালো লাগছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার