রংপুরে বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

রংপুর অফিস:

রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় যা রংপুর জিলা স্কুল হতে শুরু হয়ে পাবলিক লাইব্রেরি চত্বরে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন মোঃ সাবিরুল ইসলাম বিভাগীয় কমিশনার, রংপুর ,মোঃ আসিব আহসান জেলা প্রশাসক, রংপুর, এ এফ এম আঞ্জুমান কালাম অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ,সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার, ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply