
নিউজ ডেস্ক:
চিরনিদ্রায় শায়িত হলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের মাতা বেগম লুৎফুন্নেছা।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন হয়।
জানাযা নামাজে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কয়েক সহস্রাধিক মুসল্লী শরীক হন। নামাজে জানাযা শেষে শঠিবাড়ি দুর্গাপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হয়।
বেগম লুৎফুন্নেছা বার্ধক্যজনিত কারনে গত মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
এদিকে তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মিঠাপুকুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এম২৪নিউজ/আখতার