
রংপুর অফিস:
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন স্মরণে ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে প্রতি বছরের মতো এবছরও সারাদেশে কেন্দ্রঘোষিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে রংপুর জেলা বিএনিপর উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপু, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন ও কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইমলাম রবি প্রমুখ। মানববন্ধন সঞ্চলনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু।
এসময় বক্তারা বলেন, আওয়মীলীগ সরকারের পায়ে নিচে মাটি নেই। ইউপি নির্বাচনে তারা হিজরার সঙ্গে ভোটে হেরে যাচ্ছেন। দেশের জনগন বুঝে গেছে এই অবৈধ সরকারের লোককে ভোট দিয়া লাভ লাই। এই অবৈধ সরকার দিনের ভোর রাতে নিয়ে ক্ষমতায় আছেন। মৃত মানুষের ভোট নিয়ে ক্ষমতায় টিকে আছেন এই সরকার।
এসময় বক্তারা পুলিশের উদ্যেশ করে বলেন, পলিশের গাড়ী দিয়ে রংপুুর সড়ক বন্ধ করে ছাত্রলীগ ঘন্টার পর ঘন্টা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এতে সাধারণ মানুষের ভোগান্তীর শিকার হয়। যানজট সৃষ্টি হয়। ব্যবসা বানিজ্যর ক্ষতি হয়। সেদিকে পুলিশের নজর নেই। আর আমরা কোন প্রোগ্রাম করতে চাইলে পুলিশ বাধা দেয়। আজ আমরা মানববন্ধনে দাড়িয়েছি আমাদের সামনে পুলিশ দাড়িয়ে আছে মনে হচ্ছে তারাও মানববন্ধনে অংশ নিয়েছে।
বক্তারা আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন। সরকারি দল যতই এ দিনটিতে বিজয় উৎসব করুক না কেন, দেশে-বিদেশে কেউই ওই নির্বাচন মেনে নেয়নি। দেশে-বিদেশে একতরফা নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিতেই এ দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।
এম২৪নিউজ/আখতার