রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:

কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৮৫ বছরের বৃদ্ধা তারামনি রায় ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আশা রানী (৪৫)।

নিহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে দগ্ধ অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটসহ অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ২২ জন রোগী। হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, তারা দু’জনেই শীত নিবারণ করতে গিয়ে খড়কুটোর আগুনে দগ্ধ হয়েছিলেন। শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে বাঁচানো যায়নি।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহিন শাহ জানান, শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে ঘটছে এমন দুর্ঘটনা। দগ্ধদের অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালের ১৪ শয্যার বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। চিকিৎসাধীন রোগীদের বেশিরভাগের শরীরের নিচের অংশ ৩০ থেকে ৬০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। বার্তা২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply