রংপুরে বেদে পল্লীতে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

রংপুর অফিস:

রংপুরে ভাসমান বস্তীবাসী এবং নগরীর দরিদ্র শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার রাত দশটার দিকে নগরীর দমদমা ব্রীজের পাশে ভাসমান বেদে পরিবারের মাঝে শতাধীক শীতের কম্বল বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এসময় সাংবাদিকদের তিনি জানান, সরকারিভাবে শীতবস্ত্র বিশেষ করে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। তবে যে কোন দুযোর্গ মোকাবেলায় সরকারের একার পক্ষে সম্ভব নয়। তিনি জেলার বিত্তবানদের শীর্তাত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে অতিরিক্তজেলা প্রশাসক গোলাম রব্বাণী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply