রংপুরে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

রংপুর অফিস:

রংপুরে গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আব্দুর রাজ্জাক (৫৫)। সে মূলঅভিযুক্ত আরিফুলের বাবা।

গৃহবধূকে ধর্ষণের ওই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের বাবাকে গ্রেফতার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ)আবু মারুফ রোববার ভুক্তভোগী গৃহবধূও মামলাটি হারাগাছ মেট্রোপলিটন থানায় রেকর্ড করেছে। এক আসামিকে গ্রেফতার করা হয়ছে।

মূল আসামি আরিফুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। ওই গৃহবধূকে পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply