
নিউজ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করেন,রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আহসান হাবিব ও রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিনম্র শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের বেদীতে গিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।
১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।
এম২৪নিউজ/আখতার