রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যান সংস্থার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তির:

রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যান সংস্থার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর উত্তম হাসনার নিউ মুন্সি পাড়ায় ১৫ শতাংশ জমির উপরে এই সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন রংপুরস্হ নীলফামারী জেলা সমিতির আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন চৌধুরী।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশন এর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান লিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন, রংপুর মহানগর (সুজন) এর সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেনজু,সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক মোঃআজাহারুল ইসলাম দুলাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মোঃ আলাউদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এজওয়ানুর হক সাজু, সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় সভাপতি মোঃ মাহবুবার রহমান, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, ব্যাংকার অহিদুল রহমান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন এর পরিচালনায় ভিত্তি প্রস্তর উদ্বোধন এর আগে সংস্হাটির মায়ের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের অ্যাপস, হতদরিদ্র মহিলাদের আইনি সহায়তা প্রকল্প “অধিকার”, মঙ্গলদীপের আলো অনলাইন প্রত্রিকা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মঙ্গলদ্বীপ সমাজ কল্যান সংস্থার মানুষের সেবা নিশ্চিত করার প্রত্যয়ে দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply