
নিউজ ডেস্ক:
রংপুরে মাদ্রাসার নির্মাণাধীন নামফলক ভেঙ্গে পড়ে ছোয়া মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
বুধবার দুপুরে নগরীর ফলিমারী মাস্টারপাড়া তসলিম উদ্দিন হাজীর মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ছোঁয়া মনি ফলিমারী মাস্টার পাড়ার হিরু মিয়ার মেয়ে।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে তসলিম উদ্দিন হাজীর মাদ্রাসায় ছোয়া মনিসহ আরও দুই শিশু খেলা করছিলো। হঠাৎ ছোঁয়া মনির গায়ে মাদ্রাসার নির্মাণাধীন নামফলক ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ঘটনায় অপর দুই শিশু তাবাসসুম ও মুন্না আহত হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালী থানার এসআই জয়ন্ত চন্দ্র রায় নাম ফলক ভেঙ্গে পড়ে শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার।