
নিউজ ডেস্ক:
রংপুর নগরীতে মেসার্স যোকো নামে একটি প্রতিষ্টানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের ও দুই হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই এর ফিল্ড অফিসার ইবাদত মানিক, মেসবাহ উল হাসান, অফিসার লুৎফর রহমান, পরিদর্শক মিঠুন কবিরাজ।
সূত্র: ডেইলী বাংলাদেশ।