
রংপুর অফিস:
রংপুর নগরীতে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর নাচনীয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জাহাঙ্গীরের মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার সহ সুরতহাল রিপোর্ট করে।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, পরিবার ও স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার