রংপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি মো. শামীম মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।‌ আজ সকালে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি (অতিরিক্ত পুলিশ সুপার) আহসান হাবীব এ তথ্য জানান।

গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর মহানগরীর আলমনগর কলোনী এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় শিশু ধর্ষণ চেষ্টায় একটি মামলা করেন শিশুটির বাবা। শামীম তার প্রতিবেশীর সাত বছরের কন্যা শিশুকে ফুঁসলিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়।

এঘটনায় শিশুটির বাবা মেট্রোপলিটন কোতয়ালী থানায় নারী শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন।এরপর থেকে আসামি শামীম মিয়া আত্নগোপনে ছিলো। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

M24news/এসএ

Leave a Reply