
নিউজ ডেস্ক:
রংপুরে সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এমন অভিযোগ এনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।
শনিবার ( ২১ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিপিডিএ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে হয়রানী এবং কণ্ঠরোধের চেষ্টা চলছে। এজন্য প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম তুহিন সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তারা বলেন বিপিডিএ- এর দুর্নীতি আড়াল করতে এ মিথ্যা মামলা। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ,রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ওয়াদুদ আলী, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দীন মখদূমী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মশিউর রহমান, রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক রেজাউল করিম জীবন, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম বকুল ও সিটিনিউজ রংপুর ব্যুরোর স্টাফ রিপোর্টার হাসান আল সাকিব প্রমুখ।
এম২৪নিউজ/আখতার