রংপুরে সাংবাদিকদের সাথে নয়া জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুর অফিস:

রংপুরে সাংবাদিকদের সাথে নয়া জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। জেলার বিভিন্ন সংগঠনের প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ কর্মীগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, সাংবাদিকদের সাথে নিয়ে সুষ্ঠু, সুশৃংখল ও সমৃদ্ধ ভাবে পরিচালনা করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, এডিসি গোলাম রব্বানী (সার্বিক), ফিরুজুল ইসলাম (শিক্ষা ও প্রশাসক), এম ডাবলু এম রায়হান শাহ (রাজস্ব), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি রংপুর, সিটি প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ।

নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন গত ১লা ডিসেম্বর রংপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply