
নিউজ ডেস্ক:
কীর্তিমতি সাংবাদিক সম্মাননা পাওয়ায় চ্যানেল আই ও দৈনিক সমকালের রংপুর স্টাফ রিপোর্টার মেরিনা লাভলীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে সাংবাদিকদের সংগঠন ‘ভালোবাসার অটুট বন্ধন’।
অনুষ্ঠানে মেরিনা লাভলীকে ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধিত করে, ভালোবাসার অটুট বন্ধন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, (টিসিএ) রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রংপুর রিপোর্টার্স ইউনিটি, হারাগাছ প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই পাশে, যমুনা টেলিভিশন, রংপুর সংবাদসহ রংপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পেশাজীবী সংগঠন।
ভালোবাসার অটুট বন্ধনের উপদেষ্টা সাংবাদিক লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি মাহবুবুল ইসলাম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, ভালোবাসার অটুট বন্ধন এর সভাপতি ও দৈনিক তিস্তা সংবাদ এর নির্বাহী সম্পাদক মোজাফফর হোসেন, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, সুজনের মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রংপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর এর সভাপতি শফিউল করিম শফিক, নিউজ টোয়েন্টিফোরের রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, বন্ধনের সাধারণ সম্পাদক বাদশা ওসমানী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৯’ দেয়া হয় সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ‘রাঁধুনী’ এই পুরস্কার প্রদান করে।
সূত্র: আমাদের প্রতিদিন।